ময়মনসিংহ গীতিকা অবলম্বনে
পদাবলী যাত্রা

সংগীত: মোস্তফা আনোয়ার স্বপন
নির্দেশনা: ইউজিন গোমেজ

কাহিনী সংক্ষেপ
সোনাই মাধব লোক নাট্যদলের অন্যতম নিরীক্ষাধর্মী নাট্য প্রযোজনা, যা দুইশতম মঞ্চায়নের মাইলফলক অর্জন করেছে। ময়মনসিংহ গীতিকার অন্যতম পালাগান, যা আমরা বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালা ও পদাবলী কির্তনের মতো দু’টি শক্তিশালী পালা রীতির সংমিশ্রণে পদাবলী যাত্রা নামে একটি নতুন আঙ্গিকে মঞ্চস্থ করে থাকি। সোনাই ও মাধবের প্রেম ও তাদের বিয়োগান্তক পরিণতি নিয়ে সোনাই মাধবের কাহিনী। সঙ্গীতের মাধ্যমে অভিনয়শিল্পীরা নাটকের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়। আমাদের দেশের প্রাচীন নাট্যরীতির অন্যতম অনুষঙ্গ ছিলো গান ও নৃত্য, সাথে অভিনয়, যা আমরা সোনাই মাধবে প্রয়োগ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরীক্ষা হলো, এ নাটকে ছেলেরা মেয়ের ভূমিকায় অভিনয় করেছে।












